বাংলাদেশ
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটিতে যাচ্ছে দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছুটির এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছেন।
প্রেস সচিব বলেন, নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা মোট তিন দিন ছুটি পাবেন।বিশেষ করে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী।



