আন্তর্জাতিক

“আমরা না থাকলে আপনাদের জার্মান ভাষায় কথা বলতে হতো”: ট্রাম্পের আলোচিত হুংকার

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্যটি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে অস্বস্তি সৃষ্টি করেছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রসঙ্গ টেনে আনেন এবং পরোক্ষভাবে বোঝানোর চেষ্টা করেন যে, আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বই ইউরোপের স্বাধীনতা রক্ষা করেছে। তার এই ‘জার্মান ভাষায় কথা বলা’ সংক্রান্ত খোঁচাটি সরাসরি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রতি তার দীর্ঘদিনের অসন্তোষেরই বহিঃপ্রকাশ।

সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত বক্তব্য ইউরোপীয় রাজনীতিতে এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একদিকে সামরিক শক্তি প্রয়োগ না করার ঘোষণা দিয়ে তিনি আপাতদৃষ্টিতে যুদ্ধের শঙ্কা কমিয়ে আনলেও, গ্রিনল্যান্ড পাওয়ার জেদ থেকে সরে না আসায় ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের অস্বস্তি কাটেনি।

তিনি আবারও ন্যাটোর ইউরোপীয় সদস্যদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। ডেনমার্ককে নিয়ে তিনি বলেন, ১৯৪০ সালে দেশটি মাত্র ছয় ঘণ্টায় জার্মানির কাছে আত্মসমর্পণ করেছিল। তবে তিনি উল্লেখ করেননি যে ডেনমার্ক আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করেছে। সেখানে ৪৪ জন ডেনিশ সেনা নিহত হন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকেও কটাক্ষ করেন ট্রাম্প। চোখের সমস্যার কারণে সানগ্লাস পরায় তাকে নিয়ে রসিকতা করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি ম্যাক্রোঁকে পছন্দ করি।’ এরপর যোগ করেন, ‘বিশ্বাস করা কঠিন, তাই না?’

ইউরোপীয় নেতাদের অনেকের কাছে এই রসিকতা এখন বিরক্তিকর। তারা দীর্ঘদিন ধরে ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন। তাতেও কাজ হয়নি। এর বদলে তারা নতুন চাপের মুখে পড়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button