রাজনীতি

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় দপ্তর সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে হাসিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় নীতিমালার বাইরে গিয়ে এই নির্বাচনে অংশ নেওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জাহিদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button