আন্তর্জাতিক
সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফের বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যে চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাচ্ছে, সেখানে থাকা প্রায় দেড় হাজারের মতো সেনা দ্রুত ফিরিয়ে নিতে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের
গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইয়েনি সাফাক জানিয়েছে, সিরিয়া সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদি সত্যিই ভেঙে যায়, তাহলে মার্কিন সেনাদের সিরিয়ায় থাকার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের তিনজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, ‘গত এক সপ্তাহের মাথা ঘুরিয়ে দেওয়া ঘটনাপ্রবাহ ঘটেছে।’ যা পেন্টাগনকে সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে।



