সৌদিতে রমজানে লাউডস্পিকার নিষিদ্ধ: যা জানা গেল

আসন্ন রমজান উপলক্ষে সৌদি আরবের মসজিদে লাউডস্পিকার ব্যবহারসহ বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।
মসজিদের বাইরের লাউডস্পিকার শুধুমাত্র আজান ও ইকামতের জন্য ব্যবহার করা যাবে। নামাজের সময় বাইরের স্পিকার বন্ধ রাখতে হবে।
এর মূল উদ্দেশ্য মুসল্লিদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং আশেপাশের মানুষের অসুবিধা পরিহার করা।
বিশেষ করে এশার আজান ও নামাজের নির্ধারিত সময় কঠোরভাবে মেনে চলতে হবে। মসজিদের ভেতর, বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ওপর বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে।
ইফতারের আয়োজন মসজিদের ভেতরে না করে শুধুমাত্র মসজিদের নির্ধারিত পাশেই করতে হবে।মসজিদের প্রয়োজনীয় পানি বা অন্যান্য দান অত্যন্ত সতর্কতার সাথে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকারের মতে, এই পদক্ষেপগুলো পবিত্র রমজান মাসে একটি সুসংগঠিত এবং শান্তিপূর্ণ ইবাদতের পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।



