আন্তর্জাতিক

৫ বছরের জন্য আবারও ভিয়েতনামের নেতা পুনর্নির্বাচিত হলেন তো লাম

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা (জেনারেল সেক্রেটারি) হিসেবে পরবর্তী ৫ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তো লাম। আজ শুক্রবার পার্টির কেন্দ্রীয় কমিটির ১৮০ জন সদস্যের সর্বসম্মত ভোটে তিনি পুনরায় দলপ্রধান নির্বাচিত হন।

৬৮ বছর বয়সী তো লামের পক্ষে কমিটির ১৮০ জন সদস্যের সবাই ভোট দিয়েছেন, যা দলে তার শক্তিশালী অবস্থানের প্রতিফলন। ভিয়েতনামের একদলীয় শাসনব্যবস্থায় ‘কমিউনিস্ট জেনারেল সেক্রেটারি’ পদটিই রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী পদ হিসেবে বিবেচিত।

সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত দলীয় কংগ্রেসের শেষে নবগঠিত কেন্দ্রীয় কমিটি তাদের নতুন প্রধান নির্বাচন করেন।

পুনর্নির্বাচিত হয়েই তো লাম দেশের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। সেগুলো হল, দেশের রপ্তানিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম জোরদার করা।অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করে বৈশ্বিক বাজারে ভিয়েতনামের অবস্থান দৃঢ় করা।এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখা।

তো লামের এই পুনর্নির্বাচন ভিয়েতনামের বর্তমান নীতি ও অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button