আন্তর্জাতিক

দিল্লিতে যমুনার পানিতে ‘বিষ’

যমুনা নদীতে অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি এবং হরিয়ানা থেকে পানি আসা কমে যাওয়ায় দিল্লিতে তীব্র পানিসংকট দেখা দিয়েছে।

শীতকালে যমুনা নদীতে দূষণের মাত্রা ১ পিপিএম ছাড়িয়ে গেছে। দিল্লির পানি শোধনাগারগুলোতে এই উচ্চমাত্রার অ্যামোনিয়া পরিশোধন করার উপযুক্ত পরিকাঠামো নেই। সাধারণত হরিয়ানা থেকে আসা পানি মিশিয়ে দূষণ নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু বর্তমানে মুনাক খাল সংস্কারের কাজ চলায় সেই পানির সরবরাহও কমেছে।

দূষণের কারণে অন্তত সাতটি শোধনাগারে কাজ ব্যাহত হচ্ছে। ওয়াজিরাবাদের সবচেয়ে বড় এই কেন্দ্রটি (১৪০ মিলিয়ন গ্যালন) বর্তমানে বন্ধ।

চান্দেরওয়ালের সরবরাহ কমে অর্ধেক হয়েছে। এবং হায়দারপুরের সরবরাহ কমে মাত্র ২৫ শতাংশে দাঁড়িয়েছে। দ্বারকা, বাওয়ানা ও নাংলোই এর এই কেন্দ্রগুলোতেও পানি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

একমাত্র ভরসা গঙ্গা থেকে পানি আসায় সনিয়া বিহার এবং ভাগীরথী শোধনাগার দুটিতে দূষণের প্রভাব পড়েনি। তবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই পানিকষ্ট বজায় থাকার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button