
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘হাইপার প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ জানুয়ারি) বনানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী দাবি করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারেক রহমানের জনপ্রিয়তা ও নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তিনি জানান, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান তার উত্তরবঙ্গ সফর স্থগিত করেছিলেন এবং পরবর্তীতে কমিশনের নিয়ম মেনেই প্রচারণা চালিয়েছেন।
ওয়ান-ইলেভেন এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আরাফাত রহমান কোকো অকালে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।



