বাংলাদেশ

রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার আরও ১১টি

গাজীপুরের কাপাসিয়ায় বিক্রির উদ্দেশ্যে রাতের আঁধারে ৮টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে দুর্গাপুর ইউনিয়নের মাশক এলাকার একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে প্রশাসন ৮টি জবাই করা ও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়, তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চক্রটি ঘোড়ার মাংস বাজারে বিক্রির পরিকল্পনা করেছিল। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে প্রশাসন।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম জানান, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button