লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার আসন দখলের লড়াই

লক্ষ্মীপুর-২ আসনে এবার নির্বাচনী আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই ‘ভূঁইয়া’। একই পদবির দুই হেভিওয়েট প্রার্থীর মুখোমুখি অবস্থানের কারণে স্থানীয় ভোটারদের মুখে মুখে এখন ‘দুই ভূঁইয়ার লড়াই’। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। অন্যদিকে, জামায়াতে ইসলামীর হয়ে শক্ত অবস্থানে আছেন জেলা আমির রুহুল আমিন ভূঁইয়া।
আবুল খায়ের ভূঁইয়া হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্ষীয়ান নেতা। এবং রুহুল আমিন ভূঁইয়া জামায়াতে ইসলামী জেলা আমির; সাংগঠনিক ও তরুণদের মাঝে জনপ্রিয়।
বিএনপির আবুল খায়ের ভূঁইয়া তিনি এই আসনটিকে বিএনপির ‘দুর্গ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর মতে, “তৃণমূলের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের জয়ের চাবিকাঠি। এই নির্বাচন কেবল ভোটের লড়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।”
জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া তিনি পরিবর্তনের পক্ষে সওয়াল করছেন। তিনি বলেন, “রাজনীতির লক্ষ্য হওয়া উচিত জনসেবা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। আমাদের সুসংগঠিত সাংগঠনিক শক্তি ও তরুণ প্রজন্মের সমর্থন বিজয়ে সহায়ক হবে।”
নির্বাচনী মাঠে লড়াইয়ের আমেজ তৈরি হয়েছে ব্যানার ও ফেস্টুনে। স্থানীয় ভোটাররা মনে করছেন, দুই প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও রাজনৈতিক অভিজ্ঞতা এবারের ফলাফলের মূল নিয়ামক হবে।তানজিলা ইসলাম, কলেজছাত্রী ও নতুন ভোটার বলেন, “আমরা এমন প্রতিনিধি চাই যিনি শিক্ষার প্রসার ও এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।”
ব্যবসায়ী নাজমুল আহসান জানান, লড়াইটা হাড্ডাহাড্ডি হবে কারণ দুই প্রার্থীই এলাকায় অত্যন্ত পরিচিত। শেষ পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যাঁর সম্পৃক্ততা বেশি থাকবে, জয় তাঁরই হবে।



