বাংলাদেশ

ইমামদের বড় সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা

ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার প্রকল্প এবং গণভোটের প্রচারে ধর্ম উপদেষ্টা
রোববার (২৫ জানুয়ারি) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় ইমাম সম্মেলনে দেশের ধর্মীয় নেতাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সম্মেলনে তিনি ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বড় পরিকল্পনার কথা জানান।

ধর্ম উপদেষ্টা জানান, ইমামদের জীবনমান উন্নয়নে ১০০ কোটি টাকার একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি এই প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়া হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
‘জুলাই সনদে’ বিসমিল্লাহ নেই—এমন দাবিকে মিথ্যা প্রচারণা হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button