বাংলাদেশ

কেন হঠাৎ পেছাল তারেক রহমানের রাজশাহী সফর?

নতুন সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এই জনসভাকে সফল করতে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বাসভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান মিনু জানান, “চেয়ারম্যান তারেক রহমান নিজেই টেলিফোনে তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। বিমানের টিকিট না পাওয়ার কারণেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button