রাজনীতি

মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

সোমবার (২৬ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ এবং গাজীপুর সফর সম্পর্কে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সফরে সমাবেশের অনুমতি ও প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানে হয়েছে।

এই সফরে বিএনপি চেয়ারম্যান দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন, গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও উত্তরা সন্ধ্যা ৭টায় আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশ শেষে গুলশানে বাসভবনে ফিরবেন।

এসব কর্মসূচি শেষে গুলশানের নিজ বাসভবনে পৌঁছাবেন তারেক রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button