বাঙ্কারে নয়, মাঠেই খামেনি: ইরান কাউকে ভয় পায় না

পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি নাকচ করে মোতলাঘ জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই। তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম ও বৈঠক পরিচালনা করছেন।
সাম্প্রতিক বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থা ও প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীর হাত রয়েছে বলে তিনি দাবি করেন। সহিংসতায় মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৬৯০ জন সশস্ত্র সন্ত্রাসী। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হলেও দ্রুতই তা পুরোপুরি চালুর আশ্বাস দেওয়া হয়েছে।
মার্কিন রণতরী পাঠানোর হুমকির প্রেক্ষিতে তিনি বলেন, ইরান কোনো বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে তারা পুরোপুরি প্রস্তুত।
নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের সাথে বাণিজ্যিক সহযোগিতা অব্যাহত রাখতে বিকল্প পথে কাজ করছে ইরান। এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।



