আন্তর্জাতিক

ভারত ‘ভালো প্রতিবেশী ও বন্ধু’ বললেন শি জিনপিং

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক উষ্ণ বার্তায় বেইজিং ও নয়াদিল্লিকে ‘‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’’ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে।

শি জিনপিংয়ের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। এই বৈশ্বিক বাণিজ্যিক চাপের মুখে এশিয়ার দুই প্রধান পরাশক্তির মধ্যকার বরফ গলার ইঙ্গিতকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

শি জিনপিং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন যে, গত এক বছরে চীন-ভারত সম্পর্কের যে ইতিবাচক ধারাবাহিকতা দেখা গেছে, তা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।

সীমান্ত উত্তেজনা ও অন্যান্য মতভেদ কাটিয়ে একটি টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ফুটে উঠেছে তাঁর বার্তায়।

ট্রাম্পের কঠোর বাণিজ্যনীতির বিপরীতে এশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বেইজিং এখন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে কৌশলগত অগ্রাধিকার দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button