রাজনীতি

নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীনের ওপর ফের ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা যেন দিনকে দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রমনা এলাকায় তাঁর পথসভায় ফের একবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

এটি নতুন নয়, এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় অনুষ্ঠিত পথসভায়ও পাটওয়ারীর ওপর ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়েছিল। উভয় ঘটনায় সৌভাগ্যবশত নাসীরুদ্দীন ও তাঁর সঙ্গে থাকা নেতা–কর্মীদের কেউই আহত হননি।

ঘটনার পর পরই সভা দ্রুত শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button