রাজনীতি
ভিপি নুরের পক্ষে প্রচারণার দায়ে ছাত্রদল নেতাকে হাসান মামুনের হুমকির অভিযোগ

পটুয়াখালী-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক ডাকসু ভিপি নুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা নেওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হুমকির শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তাঁকে দেশছাড়া হুমকি প্রদান করেন।
ঘটনাটি নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে। বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, নুরের সমর্থনে প্রচারণায় সক্রিয় হওয়ায় ছাত্রদল সভাপতির ওপর চাপ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী সময়ে এমন ঘটনা দলের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করতে পারে। তবে দলের পক্ষ থেকে ছাত্রদলের নেতাদের সমন্বয় ও নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
রাসেল শিকদার, পটুয়াখালী প্রতিনিধি।



