আন্তর্জাতিক

গোবর-গোমূত্র গবেষক পাচ্ছেন পদ্মশ্রী, সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের তীব্র বিদ্রূপ

গবেষণায় অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটি। কিন্তু এই সম্মান ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, এক বছর আগে গোমূত্রকে ‘মহৌষধি’ বলে প্রশংসা করার ফলেই এই পদক নিশ্চিত হয়েছে তাঁর। ডিরেক্টরের বিজ্ঞান সাধনার চেয়ে তাঁর পুরনো সেই মন্তব্যকেই এই পুরস্কারের নেপথ্য কারণ বলে খোঁচা দিয়েছে বিরোধী দল।

পদ্মশ্রী প্রাপ্তির সংবাদ পেয়ে সংক্ষপ্তি পত্রিকায় ভি কামাকোটি বলেন, “আমার কাছে এই পুরস্কারের অর্থ একটাই, তা হল ২০৪৭ সালের বিকশিত ভারত-এর লক্ষ্যে সর্বোত্তম প্রচেষ্টা চালানো। এই পুরস্কার আমার একার নয়, এটি একটি সম্মিলিত চেষ্টার ফসল।” এর পরেই আসরে নামে কেরল কংগ্রেস। সমাজমাধ্যমে তারা খোঁচা দিয়ে লিখেছে, “ভি কামাকোটিকে এই সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন। গোমূত্রকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য এবং আইআইটি মাদ্রাজে গোমূত্রের উপর আপনার গবেষণার রাষ্ট্র এই স্বীকৃতি দিয়েছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button