বাংলাদেশ

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা: ৫ দিনের রিমান্ডে ডা. ইমন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনের বিরুদ্ধে নারী চিকিৎসকদের যৌন হয়রানি ও ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে মামলা ও রিমান্ড মঞ্জুর হয়েছে।

অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে নারী ইন্টার্নদের উত্যক্ত করা, শ্লীলতাহানি এবং সম্প্রতি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের নারী ওয়াশরুমে স্পাই ক্যামেরা স্থাপনের অভিযোগে অভিযুক্ত।

গত রবিবার এক নারী চিকিৎসক ক্যামেরাটি শনাক্ত করলে ইমন সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং ধস্তাধস্তি করে ক্যামেরাটি ভেঙে ফেলেন।

সোমবার বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ চিকিৎসকরা ইমনকে অবরুদ্ধ করে গণপিটুনি দেন। পরবর্তীতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

হাসপাতালের পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাদী হয়ে ইমনসহ অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার টাঙ্গাইলের সিনিয়ল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জিজ্ঞাসাবাদের জন্য ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ইমনকে এবং এই অপকর্মে সমর্থন দেওয়ায় তার স্ত্রীকে ইন্টার্নশিপ থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

ঘটনার সুষ্ঠু তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button