বাংলাদেশ

কারাগারে ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় সাধারণ বন্দিদের পাশাপাশি রয়েছেন ২২ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য।

যদিও আইনি জটিলতায় তারা প্রার্থী হতে পারছেন না, তবে নাগরিক অধিকার হিসেবে তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান এবং ডা. এনামুর রহমানসহ বেশ কয়েকজন হাই-প্রোফাইল রাজনীতিবিদ এই তালিকায় রয়েছেন।

ইসি-র তথ্যমতে, এবার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি।

সংশ্লিষ্ট খবর

Back to top button