ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার: নাহিদ ইসলাম

রাজধানীর ফকিরাপুলের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
গত মঙ্গলবার সকালে শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং ‘ভুয়া’ স্লোগান দিয়ে হেনস্তা করা হয়। এনসিপির অভিযোগ, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলের কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসের অতীত রাজনীতির সমালোচনা করে বলেন, মির্জা আব্বাসকে তার পুরনো ‘সন্ত্রাসী’ আচরণ পরিহার করার আহ্বান জানান, অন্যথায় নির্বাচনের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন।
তিনি স্পষ্ট জানান, যদি নির্বাচন কমিশন বা পুলিশ নীরব থাকে, তবে আঘাত এলে পাল্টা আঘাত দেওয়া হবে।
১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমেই জনগণ নির্ধারণ করবে কারা প্রকৃত জনসেবক আর কারা ‘গ্যাংস্টার’।
নাসীরুদ্দীন পাটওয়ারী এই হামলার বিচার দাবি করেছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। হামলার প্রতিবাদে ওইদিন বিকেলে শান্তিনগরে বিক্ষোভ মিছিল ও বিবৃতি দেয় এনসিপি। বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই একটি কুচক্রী মহল তাকে ভয় দেখানোর চেষ্টা করছে।



