জিতলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে: আসিফ মাহমুদ

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর নির্বাচনী পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিশ্রুতি দেন যে, তাদের ১১ দলীয় ঐক্য জোট নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে। তিনি জানান, বিভাগ করার সব প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়ে আছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে।
তরুণদের জন্য ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এবং তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে।
বিগত সরকারের আমলে কুমিল্লার প্রতি বৈষম্যের সমালোচনা করে তিনি জানান, নিজের দায়িত্বকালে তিনি অনেক উন্নয়ন কাজ করেছেন।
স্মার্ট এনআইডি কার্ড নিয়ে বিভ্রান্তি ও ঘুষের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি একটি বিশেষ পক্ষ মিডিয়া দখল করে রেখেছে বলেও দাবি করেন।



