রাজনীতি

জামায়াত নেতাকে গলাটিপে হত্যাচেষ্টা, বিএনপি প্রার্থীর ছেলেকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তলব করা হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মেহেদী হাসান এই আদেশ জারি করেন।

অভিযোগ উঠেছে, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নামোশংকরবাটি এলাকায় এক জামায়াত নেতাকে মারধর ও লাঞ্ছিত করেছেন রাফি। জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরকে মারধর ও গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে রাফির বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ এবং তাঁর স্ত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া সেখানে উপস্থিত ছিলেন। প্রচার মিছিলে বাধা দেওয়ার অজুহাতে এই ‘পরিকল্পিত’ হামলার প্রতিবাদে ওই রাতেই জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।

ভুক্তভোগী নজরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাচনী কমিটি কঠোর অবস্থানে রয়েছ।

আগামী ২৯ জানুয়ারি রাফিকে সশরীরে উপস্থিত হয়ে এই ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসিকে দ্রুত এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাফি জানিয়েছেন, তিনি এখনো আদেশের কপি পাননি। তবে কপি হাতে পেলে যথাসময়ে হাজির হয়ে নিজের পক্ষ সমর্থন করবেন।

নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং প্রার্থীদের আচরণবিধি মানাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button