আন্তর্জাতিক

আশা করি ইরানে হামলা চালাতে হবে না: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে পারমাণবিক অস্ত্র ঠেকাতে সামরিক শক্তির ভয়ও দেখাচ্ছেন তিনি।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার এই অবস্থান পরিষ্কার করেন।

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তিতে বসতে আগ্রহী। তবে সামরিক পদক্ষেপের বিকল্পটিও তিনি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না।

ট্রাম্পের মতে, তার প্রথম মেয়াদে মার্কিন সেনাবাহিনীকে ঢেলে সাজানো হয়েছে। তিনি উল্লেখ করেন, “আমাদের একটি শক্তিশালী রণতরী ইরানের দিকে এগোচ্ছে। তবে আমি আশাবাদী যে এটি ব্যবহার করার প্রয়োজন পড়বে না।”

ইরানের সাথে কোনো গোপন আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প জানান যে বিষয়টি নিয়ে তারা পরিকল্পনা করছেন এবং বিষয়টি তাদের পর্যবেক্ষণে রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানকে পারমাণবিক শক্তিধর হওয়া থেকে রুখতে সামরিক বাহিনী প্রস্তুত। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপর।

রয়টার্সের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টার মধ্যে ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক নামের একটি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এছাড়া ওই অঞ্চলে বর্তমানে একটি বিমানবাহী রণতরী ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ মোতায়েন রয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

সংশ্লিষ্ট খবর

Back to top button