আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপ

আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আলোচনায় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শাহবাজ শরিফ উল্লেখ করেন যে, পাকিস্তান ও ইরানের সম্পর্ক কেবল প্রতিবেশী হিসেবে নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক অভিন্ন মূলে প্রোথিত। এই সম্পর্ককে আরও দৃঢ় করতে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।

দ্বিপাক্ষিক স্বার্থের সব কটি খাতে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর মাধ্যমে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয় নেতা।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button