রাজনীতি

জামায়াত ও আওয়ামী লীগ ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’: মাহফুজ আলম

সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইউকে-এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী একে অপরের ‘অল্টার ইগো’।

তিনি মনে করেন, এই দুই দলের রাজনৈতিক অস্তিত্ব একে অপরের ওপর নির্ভরশীল। এই সমীকরণের কারণেই তিনি আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

সাক্ষাৎকারে মাহফুজ আলম জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে তার আক্ষেপের কথা জানান, তিনি চেয়েছিলেন তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বিএনপি ও জামায়াতের বাইরে একটি ‘তৃতীয় বিকল্প’ তৈরি করতে।

এনসিপি (নাগরিক কমিটি) যখন পুরনো রাজনৈতিক ব্যবস্থার অংশ হিসেবে জামায়াতের সাথে জোটবদ্ধ হলো, তখন তার সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়।

তার দৃষ্টিতে, গত দেড় বছরের রাজনৈতিক পথচলা ছিল এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’। নতুন মোড়কে পুরনো ব্যবস্থাই ফিরে আসছে বলে তিনি মনে করেন।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে তরুণ প্রজন্মের আদর্শিক মেলবন্ধন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জামায়াতের কোনো স্বচ্ছ পরিকল্পনা নেই। তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্তেরই অংশ। শুধু কাগজে-কলমে সংস্কার করে লাভ নেই। যদি ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা না হয়, তবে মব ভায়োলেন্স বা সামাজিক বিশৃঙ্খলা চলতেই থাকবে।

গণমাধ্যম সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, সাধারণ মানুষ এখন আর মিডিয়াকে বিশ্বাস করে না। এই বিশ্বাস ফেরাতে গণমাধ্যমকে তাদের অতীত ভূমিকার জন্য জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button