রাজনীতি

দেশকে কীভাবে পরিচালিত করতে হয় একমাত্র বিএনপি জানে: তারেক রহমান

বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা দক্ষতার সঙ্গে দেশের নেতৃত্ব দিতে পারে, এমন মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, অর্জিত অধিকার রক্ষা করতে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কেউ ষড়যন্ত্র করে তা ছিনিয়ে নিতে না পারে।

শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমানে দেশে বিএনপির মতো অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই। দেশের সঠিক পরিচালনার দায়িত্বই বিএনপির হাতে রয়েছে। তিনি আরও বলেন, মানুষ তার ওপরই ভরসা করে, কারণ তার অভিজ্ঞতা আছে, তার ওপর বিশ্বাস করা যায়, এবং বিপদের সময় তিনি কখনও মানুষকে ত্যাগ করেননি। এই গুণাবলী বিএনপির ভেতরেই বিদ্যমান।

সবাইকে সতর্ক করে তিনি বলেন, অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা গত ১৬ বছরে জনগণকে ত্যাগ করেছে এবং ৫ তারিখে পালিয়েছে, তারা আবার আসবে, এ ধরনের প্ররোচনায় বিভ্রান্ত হবেন না।

জনসভায় তিনি দেশের খেলাধুলা ও যুব উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন। জানান, যারা খেলাধুলায় মেধাবী, তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। তরুণ যুবকদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, যাতে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

এছাড়া তিনি সিরাজগঞ্জ ও পাবনার তাঁতশিল্পকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনাও জানান, যা দেশের অর্থনীতিতে নতুন দিকনির্দেশনা আনবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button