আন্তর্জাতিক

এপস্টেইনের নথিতে মোদির নাম, ভারতজুড়ে আলোচনা-সমালোচনার ঝড়

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি জেফরি এপস্টেইন মামলা সংক্রান্ত বিশাল এক তথ্যের ভাণ্ডার উন্মোচন করেছে, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। প্রায় ৩০ লাখ পাতার নথিপত্র, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিওর এই বিশাল সংগ্রহে একাধিক বিশ্বনেতার নাম উঠে এসেছে। তবে বিশেষভাবে আলোচনায় এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম।

মার্কিন সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নথিতে নরেন্দ্র মোদির নাম আসায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, এই তথ্যের কোনো গ্রহণযোগ্যতা নেই এবং এটি সরাসরি নাকচ করা উচিত।

প্রধান বিরোধী দল কংগ্রেস বিষয়টিকে ‘জাতীয় লজ্জা’ হিসেবে আখ্যা দিয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং পবন খেরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। তাদের মতে, নথিতে নাম থাকা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

সংশ্লিষ্ট খবর

Back to top button