বাংলাদেশ

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টে কর্মজীবী নারী অবমাননার প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারীদের অবমাননা করা এবং দেশের উন্নয়নযাত্রায় তাদের ভূমিকাকে খাটো করে দেখা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দীর্ঘদিনের পুরনো নীতি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ স্পষ্ট ভাষায় বলেন, কর্মজীবী নারীদের সম্মানহানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই ধৃষ্টতার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

অন্যদিকে, শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি দলটির সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর থেকে তারা গঠনমূলক ভূমিকার চেয়ে ষড়যন্ত্র ও দ্বিচারিতাকেই বেশি প্রাধান্য দিয়েছে। তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামোকে তিনি রাষ্ট্রকাঠামোর জন্য হুমকিস্বরূপ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

সমাবেশে লেখক ও গবেষক মাহতাব উদ্দিন জামায়াতের পক্ষ থেকে দেওয়া ‘আইডি হ্যাক’ হওয়ার দাবিটিকে একটি সাজানো নাটক বলে অভিহিত করেন। তিনি যুক্তি দেন যে, অ্যাকাউন্ট হ্যাক হলে তা পুনরুদ্ধারের যে প্রক্রিয়া থাকে, তা অনুসরণ না করে কেবল কালক্ষেপণ করা হয়েছে, যা তাদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। পরিশেষে, বক্তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান এবং কর্মজীবী নারীদের মর্যাদা রক্ষায় রাজপথে থাকার ঘোষণা

সংশ্লিষ্ট খবর

Back to top button