বাংলাদেশ

নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তাসনিম জারার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’। তবে প্রচারণার শুরুতেই বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়ম মেনে নির্দিষ্ট স্থানে সাদা-কালো ব্যানার টাঙালেও, সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বলে দাবি করেছেন তাসনিম জারা। আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

তিনি পোস্টে লেখেন, “আমাদের ব্যানারগুলো যেখানে ছিল, সেখানে এখন কাদের ব্যানার শোভা পাচ্ছে, তা এলাকাবাসী স্পষ্ট দেখতে পাচ্ছেন।” তবে এই প্রতিকূলতায় দমে না গিয়ে তিনি জানান, আইন মেনে আবারও নতুন ব্যানার লাগানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।

প্রতিপক্ষ প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই নোংরা সংস্কৃতি এবার বন্ধ করুন।” পাশাপাশি নৈতিক রাজনীতির চর্চা কেবল মুখে না রেখে তা বাস্তবে প্রয়োগের তাগিদ দিয়ে তিনি আরও যোগ করেন, “আপনারা সৎ রাজনীতির কথা বলেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু রাজনীতি একা করা যায় না; নেতাকর্মীদেরও সৎ হতে হয়। দয়া করে আপনাদের কর্মীদের সামলান।”

সংশ্লিষ্ট খবর

Back to top button