বাংলাদেশ

হাদি হ/ত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না: মাসুমা হাদি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। তিনি বলেন, তারা ওসমান হাদির আদর্শের বাংলাদেশ চাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি শহরে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল শেষে শহীদ সেলিম চত্বরে তিনি এসব কথা বলেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলেও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। তবুও পুলিশ নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। তিনি বলেন, “যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে কেন ছাত্র-জনতার ওপর হামলা হলো?”

তিনি জাতিসংঘের হস্তক্ষেপে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচনের আগেই প্রশাসনের এ অবস্থা থাকলে কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব?”

উল্লেখ্য, শুক্রবার বিকেলে শহীদ শরিফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button