বাংলাদেশ

বক্তব্য দেওয়া নারী হাদির ফুফাতো বোন: এনসিপি নেত্রী মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় যিনি শরিফ ওসমান হাদির বোন হিসেবে বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন বলে জানিয়েছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে ডা. মিতু জানান, বক্তব্য দেওয়া নারীর নাম শবনম খাদিজা। তিনি শরিফ ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের কন্যা।

ডা. মিতু বলেন, “ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ার যে খবর মিডিয়ায় এসেছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।”

তিনি আরও জানান, শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ এবং মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি তার আপন মামা। শবনম খাদিজার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।

ডা. মিতু উল্লেখ করেন, “আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে, তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।”

সংশ্লিষ্ট খবর

Back to top button