বাংলাদেশ

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার ভোট পড়েছে পাবনা-৫ আসনে (সদর)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে এই ভোট দেন তিনি বলে জানান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই পদ্ধতিতে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তখন তিনি ব্যাখ্যা করেছিলেন, ভোটের দিনে নিজ নির্বাচনি এলাকায় উপস্থিত হলে নিরাপত্তাজনিত কারণে সাধারণ ভোটারদের ভোগান্তি হতে পারে—এই বিবেচনায় তিনি পোস্টাল ব্যালট বেছে নেন।

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করেছে। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটার, কারাবন্দী, আমলা, পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতোমধ্যে পাঁচ লক্ষাধিক প্রবাসীসহ হাজার হাজার ভোটার এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button