আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

নিজের শুক্রাণু দিয়ে ‘শিশু প্রজনন খামার’, এপস্টেইনের পরিকল্পনা ফাঁস

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে কুখ্যাত জেফরি এপস্টেইনকে ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব নথিতে উঠে এসেছে বিশ্বের প্রভাবশালী অনেক ব্যক্তির নাম ও নানা চাঞ্চল্যকর তথ্য, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায় জেফরি এপস্টেইনকে নিয়ে নতুন এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিপুল সম্পদ ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে এপস্টেইন একটি ‘অস্বস্তিকর’ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে মৃত্যুর আগেই তিনি এই পরিকল্পনা কার্যকর করতে চেয়েছিলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, এপস্টেইনের ইচ্ছা ছিল নিজের শুক্রাণু ব্যবহার করে বহু সন্তানের জন্ম দেওয়া। এর মাধ্যমে তিনি এমন একটি মানবগোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন, যাদের শরীরে তার ডিএনএ থাকবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই যৌন নিপীড়ক বছরের পর বছর ধরে বিভিন্ন বিজ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাতে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করতেন। তিনি চাইতেন, নিউ মেক্সিকোতে তার মালিকানাধীন বিশাল র‍্যাঞ্চে নারীরা তার শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণ করুক, যাতে তার অসংখ্য সন্তান জন্ম নেয়। এপস্টেইনের এই পরিকল্পনাকে জানতেন এমন ব্যক্তিরা এটিকে ‘বেবি র‍্যাঞ্চ’ বা ‘শিশু প্রজনন খামার’ বলে অভিহিত করেছেন।

নিউইয়র্ক টাইমস জানায়, এপস্টেইনের এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি তিনি কখনো সন্তানের বাবা হয়েছিলেন কি না—সেই বিষয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

নিজেকে নাসার বিজ্ঞানী পরিচয় দেওয়া এক নারী জানান, এপস্টেইনের ইচ্ছা ছিল তার র‍্যাঞ্চে যেকোনো সময় অন্তত ২০ জন নারী অন্তঃসত্ত্বা থাকবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button