বাংলাদেশসরকার

শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির

নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন।

এর আগে সকাল ৯টা থেকেই নবনির্বাচিত এমপিদের গাড়ি একে একে সংসদ প্রাঙ্গণে ঢুকতে শুরু করে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সদস্যদের শপথ আগে পড়ানো হয়। পরে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এমপিরা শপথ নেবেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে জয়ী সংসদ সদস্যরা নতুন সরকারে শপথ নিয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে তারেক রহমানসহ বিএনপির এমপিরা শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশ এলাকায় ছিল কড়া নিরাপত্তা। নির্বাচিত প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

উল্লেখ্য, টানা ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদে প্রবেশ করলেন। ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের পর এবারই তারা সংসদে যোগ দিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button