বাংলাদেশসরকার

‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিষয়টি স্বাভাবিক নিয়মে সংসদে উপস্থাপিত হবে। তাঁর মতে, ‘হ্যাঁ’ ভোটের জন্য আলাদা করে কোনো শপথের প্রয়োজন নেই; এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে—যা তিনি “জুলাই সনদ” হিসেবে উল্লেখ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের অগ্রগতির পথে অন্তরায় হতে পারে। তাই এমন সংস্কৃতি থেকে সরে এসে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ্যানি আরও জানান, যেখানে ‘না’ ভোট পড়েছে, তা সংসদে উত্থাপন করে আলোচনা করা হবে। ‘নোট অব ডিসেন্ট’ থাকলে সেটিও নির্ধারিত প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।

দেশ ও সরকারের অগ্রগতির স্বার্থে মতভেদ ভুলে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button