বাংলাদেশ
২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য কেবল ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UK Visas and Immigration (ইউকেভিআই) অ্যাকাউন্ট খুলতে হবে। ভ্রমণের আগে অ্যাকাউন্টে দেওয়া তথ্য সঠিকভাবে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক।
হাইকমিশন জানায়, ইউকেভিআই অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য আপডেট সম্পন্ন হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।



