বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে নয়াপল্টন ও আশপাশে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী জমায়েত হন এবং বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, শনিবার নয়াপল্টনের কার্যালয়ে বসবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এছাড়া, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগেই কার্যালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button