শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মহানগর ও মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জন্য ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে অংশ নেবে, আর শনিবার, সোমবার ও বুধবার তারা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশগ্রহণ করবে।

মন্ত্রী আরও বলেন, প্রথম দিন থেকে শিক্ষকরা বিদ্যালয় থেকে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। এছাড়া ওয়াইফাই ও অন্যান্য প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি উল্লেখ করেন, মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে এই ব্যবস্থা প্রথমে বাস্তবায়ন করা হবে, সব স্কুলকে বাধ্য করা হবে না। মূল লক্ষ্য হলো এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া যাতে শিক্ষাব্যবস্থায় ধ্বস নেমে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button