শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু

জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১২ এপ্রিল) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এ সকাল ৯টা থেকে অনলাইন ক্লাস শুরু হয়।

জানা গেছে, শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে ভার্চুয়ালি ক্লাস নেন, আর শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে ক্লাসে অংশগ্রহণ করেন।

শিক্ষকরা জানান, প্রাথমিকভাবে কলেজ শাখায় এই কার্যক্রম চালু হলেও পর্যায়ক্রমে স্কুল শাখাতেও এটি সম্প্রসারণ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতি) অনলাইন ক্লাস এবং বাকি তিন দিন (শনিবার, সোমবার ও বুধবার) সরাসরি ক্লাস নেওয়া হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষাকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে আরও বেশি সংযুক্ত করা। সফল হলে ধীরে ধীরে এটি সারা দেশে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button