বাংলাদেশ

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন তামিম ইকবাল

বাংলা টিভি ডেস্ক: দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে সম্মানিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি খাতসংশ্লিষ্ট ব্যক্তিত্ব ইকবাল হাসান মাহমুদ টুকু, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই পদক চালু করেছে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবছর দেশের উন্নয়ন, সমাজসেবা, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের এই স্বর্ণপদকে সম্মাননা জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button