বাংলাদেশ

৪ মাসেই স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান

বাংলা টিভি ডেস্ক: আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারা-র দাম্পত্য জীবনে আবারও ইতি টানা হয়েছে। দ্বিতীয়বার বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে গেছে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) সারা নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।

এর আগে, পারিবারিক অশান্তির কারণে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার আলাদা হয়ে যান তারা। পরে উভয় পরিবারের সম্মতিতে ২ ডিসেম্বর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তবে নতুন করে শুরু হওয়া সেই সংসারও বেশিদিন টেকেনি।

রংপুরের এই তরুণ বক্তা ২০১৭ সাল থেকে ইউটিউবে ইসলামী আলোচনা প্রচার করে পরিচিতি লাভ করেন। ২০২১ সালে কয়েকদিন নিখোঁজ থাকার ঘটনাকে কেন্দ্র করে তাকে নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা তৈরি হয়। পরে তিনি ফিরে এসে জানান, ব্যক্তিগত কারণেই আত্মগোপনে ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button