বাংলাদেশ

এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এআই ক্যামেরার মাধ্যমে নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত এক সপ্তাহে এই প্রযুক্তির আওতায় ৩ শতাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টোপথে চলাচল করলে বা নির্ধারিত নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। অভিযুক্ত ব্যক্তি ভিডিও ফুটেজের মাধ্যমে নিজেই তার অপরাধ দেখতে পারবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ও নজরদারি ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ৩০টি পয়েন্টে এই প্রযুক্তি স্থাপন করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button