বাংলাদেশঅপরাধ

রোগ নিরাময়ের কথা বলে শিয়ালের মাংস বিক্রি, দুইজনকে অর্থদণ্ড

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে দুই কৃষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের সন্দেহ হলে মাংস বিক্রির সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর এলাকার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিভিন্ন রোগের উপকার হয়—এমন দাবি করে তারা প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button