বাংলাদেশঅপরাধ

পালানোর সময় গ্রিলে আটকে গেল চোর, ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা নগরীতে চুরির চেষ্টা করতে গিয়ে এক চোর বারান্দার লোহার গ্রিলে আটকে পড়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনাটি ঘটে রোববার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায়, আদালতের পূর্বপাশে একটি ভবনের নিচতলায়। অভিযুক্ত ব্যক্তি মারজান হোসেন জিহাদ (২২) ওই এলাকার একটি ভাড়া বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির পর বের হওয়ার সময় তিনি জানালার লোহার গ্রিলে আটকে পড়েন। এ সময় তার চিৎকার ও নড়াচড়া দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে যান এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ দীর্ঘ চেষ্টার পর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করার পর আইনগত প্রক্রিয়ায় তাকে সাজা দেওয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button