বাংলাদেশ

বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকট ও বেশি মজুরির কারণে ধান কাটতে না পারা এক বিধবা নারীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দুই বিঘা জমির ধান কেটে দেওয়া হয়েছে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে।

বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামে বিধবা নারী নমিতা বিশ্বাসের জমির ধান কাটা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরাও এতে অংশ নেন।

নমিতা বিশ্বাস জানান, স্বামী মারা যাওয়ার পর তিন কন্যা সন্তান নিয়ে তিনি কষ্টে দিন কাটাচ্ছেন। শ্রমিকের মজুরি বেশি হওয়ায় নিজের জমির ধান কাটার সামর্থ্য তার ছিল না। পরে সহযোগিতা পেয়ে ধান কাটা সম্পন্ন হয় বলে তিনি জানান।

এমপি এসএম জিলানী বলেন, চলতি মৌসুমে শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক ধান কাটতে সমস্যায় পড়ছেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে দলীয় উদ্যোগে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, আগামী এক সপ্তাহ এমন কৃষকদের সহায়তা করা হবে।

স্থানীয়ভাবে এই উদ্যোগকে অনেকে স্বস্তিদায়ক সহায়তা হিসেবে দেখছেন, যেখানে কৃষি মৌসুমে শ্রমিক সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button