বাংলাদেশদুর্ঘটনা

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

বাংলা টিভি ডেস্ক: ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল বাতিনাহ অঞ্চলের আল মিলিদ্দা আল মোছানা এলাকায় গাড়ির এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ওমানে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা সবাই একই পরিবারের সদস্য এবং প্রবাসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রাথমিক তথ্যে জানা যায়, গাড়ির এয়ার কন্ডিশনার (এসি) গ্যাস সিস্টেমে হঠাৎ বিস্ফোরণ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার ভাই প্রাণ হারান।

এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button