বাংলাদেশ
বাংলা টিভিতে নিউজ প্রকাশের ২ ঘন্টার মধ্যে ইউএনওর সহায়তা পেলেন শামসুন্নাহার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপজেলার বড়ভিটা ইউনিয়নের খন্দকারপাড়ার অসহায় নারী শামসুন্নাহারকে নিয়ে “এক মুঠো ভাতের জন্য তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে, জোড়াতালি ঘরে একাকী কাটে রাত!” শিরোনামে বাংলা টিভি-তে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান-এর।
প্রতিবেদন প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যেই শনিবার (২৩ মে ২০২৬) রাত ১০টা ৪০ মিনিটে তিনি শামসুন্নাহারের বাড়িতে উপস্থিত হন। এ সময় অসহায় পরিবারটির মাঝে ২ বান ঢেউটিন, নগদ অর্থ, চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হঠাৎ এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামসুন্নাহার। দীর্ঘদিনের কষ্টের জীবনে প্রয়োজনীয় সহায়তা পেয়ে তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।



