বাংলাদেশপ্রধানমন্ত্রী

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত এবার জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রশাসকের ভাষ্য অনুযায়ী, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট রাখা হবে।

এছাড়া ঈদের দিন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য পরিষ্কার করা হবে। পাশাপাশি নগরবাসীকে ড্রেনে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button