আন্তর্জাতিকইন্ডিয়া

প্রকাশ্যে কোরবানি ও রাস্তায় ঈদের নামাজে যোগী আদিত্যনাথের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশ–এ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি, নামাজ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক কঠোর নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রোববার এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি জানান, কোনো অবস্থাতেই জনসমক্ষে বা খোলা স্থানে পশু কোরবানি করা যাবে না। পাশাপাশি রাস্তা অবরোধ করে ঈদের নামাজ আদায়েরও অনুমতি থাকবে না।

তিনি নির্দেশ দেন, শুধুমাত্র পূর্বনির্ধারিত ও অনুমোদিত স্থানেই কোরবানি ও নামাজ অনুষ্ঠিত হবে। নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও বলেন তিনি।

এছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, খোলা জায়গায় মাংস বিক্রি বন্ধ রাখা এবং অবৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত সীমার বাইরে পশু রাখা যাবে না বলে জানানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবেদনশীল এলাকায় ফ্ল্যাগ মার্চ, ধর্মীয় স্থানের আশপাশে টহল এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ঈদের পাশাপাশি গঙ্গা দশহরা উৎসবের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। তীব্র গরমের কথা বিবেচনায় নিয়ে ভক্তদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, অ্যাম্বুলেন্স ও পার্কিং ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button